ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

প্রাথমিকের ‘মেধা যাচাই পরীক্ষা’ স্থগিত করলেন হাইকোর্ট

রোববার (১৪ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আদালতের এই নির্দেশের ফলে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত এই পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।

আদালত সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর এক রুলে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন যে, ২০০৮ সালের বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদেরও বৃত্তি বা মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তবে প্রাথমিক শিক্ষা অধিদফতর পরীক্ষার নাম ‘বৃত্তি পরীক্ষা’ থেকে পরিবর্তন করে ‘মেধা যাচাই পরীক্ষা’ রেখে শুধু সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য সময়সূচি ঘোষণা করে। একে আদালতের রায়ের সঙ্গে ‘চতুরতা’ ও ‘বৈষম্যমূলক’ হিসেবে অভিহিত করেছেন রিটকারী আইনজীবীরা।
রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ গণমাধ্যমকে বলেন, ‘আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বেসরকারি স্কুলের লাখ লাখ শিক্ষার্থীকে এই প্রতিযোগিতা থেকে বাইরে রাখা হয়েছে। এটি আইনের পরিপন্থি। আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন।’

এর আগে, প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছিল যে, ওএমআর (OMR) পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে এই মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি পরীক্ষার্থীর জন্য ১০০ টাকা ফি-ও নির্ধারন করা হয়েছিল।
Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রাথমিকের ‘মেধা যাচাই পরীক্ষা’ স্থগিত করলেন হাইকোর্ট

Update Time : ০১:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫