ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

ফরিদপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ২৪৫ Time View

সম্মেলনের আট মাস পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সোমবার (৯ জানুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও ২০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘মাননীয় সভাপতির নির্দেশক্রমে অনুমোদন করা হলো।’

গত বছরের ১২ মে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজের মাঠে। ওই সম্মেলনে সভাপতি হিসেবে শামীম হক এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহ্ মো. ইশতিয়াক আরিফের নাম ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।

ঘোষিত ৭৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির মধ্যে সহ সভাপতি করা হয়েছে ১১ জনকে, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তিন জন করে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সম্পাদক পর্যায়ে সদস্য ৩৯ জন এবং সদস্য করা হয়েছে ৩৬ জনকে।

প্রসঙ্গত, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের সময় সভাপতি মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১০ জন এবং সাধারণ সম্পাদক মনোনয়ন প্রত্যাশী ছিলেন ২১ জন।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

ফরিদপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Update Time : ০৯:০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩