ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুর জেলা প্রশাসনের ফুডস্পট

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১০:৩৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ৩৭৭ Time View

কোভিড ১৯ এর প্রাদুর্ভাবে দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অস্বচ্ছল জনগনের জন্য খাদ্য সহায়তা স্বরূপ ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফুডস্পট করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ভাঙ্গা রাস্তার মোড়স্থ সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে  মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক অতুল সরকারের পক্ষ থেকে ফুডস্পট টি উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, করোনার কারনে বিভিন্ন জরুরী কারনে যাদের শহরে আগমন অত্যাবশ্যকীয় হয় অথচ খাবারের কোন সংস্থান নাই; এরকম দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অস্বচ্ছল জনগনের জন্য এ ফুডস্পট করা হয়েছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ডেকোরেশনের মাধ্যমে টেবিল চেয়ার স্থাপন করে সুন্দর পরিপাটি পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে। ওয়ান টাইম প্লেট ও ওয়ান টাইম গ্লাসে খাবার পরিবেশন করা হচ্ছে। জেলার ও জেলার বাইরে থেকে নানা জরুরী কারনে যেসব ব্যক্তি এসেছেন তাদের অনেকেই চলার পথে এখান থেকে খেয়ে নিচ্ছেন। প্রথম দিনে খিচুড়ি, সবজি, বিশুদ্ধ পানি খাবার হিসেবে প্রদান করা হচ্ছে।

সূত্র জানায়, করোনাকালীন জেলায় ত্রান সহায়তাসহ অন্যান্য সেবার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন ফুডস্পটে ৩০০ জনকে খাবার প্রদান করা হচ্ছে। প্রাথমিক ভাবে ১ টি স্পটে এ খাবার প্রদান করা হচ্ছে। চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় স্পটের সংখ্যা ও প্রদানের সংখ্যা বাড়ানো হবে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ফরিদপুর জেলা প্রশাসনের ফুডস্পট

Update Time : ১০:৩৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১