ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

ফরিদপুর জেলা যুব লীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ২৮৯ Time View

ফরিদপুর জেলা যুব লীগের সদস্য আলী আজগড় মানিকের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা যুব লীগের সদস্য আলী আজগড় ফরিদপুর জেলা যুব লীগের উদ্যোগে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারের সভাপতিত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম।

এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহিদ উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাছির, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ার প্রমুখ।

মানববন্ধনটি পরিচালনা করেন ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শরিফুল হোসেন প্লাবন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ১৮ই সেপ্টেম্বরে একজন ছাত্রলীগ কর্মীকে কে বা কারা কুপিয়েছে তা কেউ বলতে পারে না। কিন্তু ষড়যন্ত্র করে আলী আজগড় মানিকসহ ১১ জন যুবলীগ কর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ঘটনার সময় আলী আজগড় মানিক ঢাকায় অবস্থান করছিল বলে জানায় বক্তারা।

এই কর্মসূচি থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে এবং নির্দোষ যুবলীগ কর্মীদের নাম মামলা থেকে প্রত্যাহার করার দাবি জানান।

বক্তারা বলেন, হাইব্রিড আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগের অনুপ্রবেশ করে দলকে অস্থিতিশীল করে তুলবার চেষ্টা করছে। এদের থেকে সবাইকে সচেতন থাকতে হবে। বক্তারা অবিলম্বে ছাত্রলীগ নেতা সবুজ হত্যার মামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

ফরিদপুর জেলা যুব লীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Update Time : ০১:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২