ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

ফরিদপুর পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা

ফরিদপুর পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে শহরের কবি জসীমউদ্দীনহলে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন‌ নবী চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
সভায় বক্তব্য দেন আওয়ামীলীগের মেয়র পদপ্রার্থী অমিতাভ বোস, বিএনপির মেয়র প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মোঃ সালামা। এছাড়া কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মতিউর রহমান শামীম ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিরুল ইসলাম মনির।
সভায় প্রধান অতিথি বলেন নির্বাচন যাতে সুস্থ ও সুন্দর হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে প্রচার করার আহ্বান জানিয়েতিনি প্রার্থীদের বাড়ি বা প্রতিষ্ঠানে দেওয়ালে পোস্টার না লাগানোর জন্য আহ্বান জানান। একই সাথে তিনি প্রার্থীদের করোনা সচেতনতা মূলক প্রচার করতে মাস্ক এর ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।
পৌর নির্বাচন একটা সুন্দর ও সফল নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন জনগণের কথা বিবেচনা করে এবং তাদের জন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকে সে কারণে প্রত্যেক ভোটারের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে অনুরোধ করেন। এবং একই সাথে নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা হস্তক্ষেপ করবে বলে জানান। এছাড়া ভোট কেন্দ্রের মধ্যে কোনো প্রার্থী যাতে না পোস্টার লাগায় সেদিকে সজাগ দৃষ্টি দেবার প্রতি অনুরোধ করেন।
উল্লেখ্য আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভায় নির্বাচনে চারজন মেয়র প্রার্থী ও ১৯৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফরিদপুর পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা

Update Time : ০৮:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০