ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবির ও সাধারণ সম্পাদক পিয়াল

ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহাবুব হোসেন পিয়াল।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। ৯৩ জন সদস্যের মধ্যে ৮৭ জন ভোট দেন।

প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম বলেন, ‌নির্বাচনে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক নাগরিক দাবির সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যমুনা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক ফতেহাবাদের নির্বাহী সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিবিসি টেলিভিশন ও মানবজমিনের প্রতিনিধি মাহাবুবুল ইসলাম পিকুল পেয়েছেন ৩৮ ভোট।

সহসভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস ৫২, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম দুলাল ৪৯ এবং জিটিভির জেলা প্রতিনিধি শেখ মনির হোসেন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে এখন টিভির রিপোর্টার শেখ মফিজুর রহমান শিপন, অর্থ সম্পাদক পদে দৈনিক এশিয়াবানীর জেলা প্রতিনিধি খন্দকার আলী আরশাদ কাজল এবং কার্যনির্বাহী সদস্য পদে সাপ্তাহিক বুদ্ধিযুদ্ধের প্রকাশক ও সম্পাদক এস এম জাহিদ, সময়ের প্রত্যাশার জেলা প্রতিনিধি মানিক কুমার দাস, দৈনিক কুমারের প্রকাশক ও সম্পাদক এস এম রুবেল, দৈনিক কানাইপুর বার্তার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সময় টিভির রিপোর্টার বিকে শিকদার সজল ও দৈনিক বৈশাখী নিউজের রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পাঁচ জন। তারা হলেন- দফতর সম্পাদক এস এম মাসুদুর রহমান তরুণ (ইনডিপেনডেন্ট টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান নিপু (খোলা কাগজ), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বিভাষ দত্ত (ভোরের কাগজ), তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মো. মুইজ্জুর রহমান রবি (আজকের সারাদেশ) এবং ক্রীড়া সম্পাদক শ্রাবণ হাসান (আজকের পত্রিকা)।

Tag :

ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবির ও সাধারণ সম্পাদক পিয়াল

Update Time : ০১:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪