ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুর শহরের বারীপ্লাজা মার্কেটের গোডাউনে আগুন

ফরিদপুর শহরের নিউমার্কেটের পাশে থানা রোডের বারীপ্লাজা মার্কেটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। ৬ তলা মার্কেটটির ৪র্থ তলায় একটি কসমেটিকস ও প্রশাধনীর গোডাউনে আগুন লাগে।

শনিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনটিতে পার্টি-স্প্রে, বডি-স্প্রেসহ বিভিন্ন প্রসাধনী থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের ব্যবসায়ী আজম শেখের ছোট বড় ২টি গোডাউনে মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ফরিদপুরের ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসে কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রসাধনীর গোডাউনটিতে পারফিউম ও পার্টি-স্প্রে থাকায় সেগুলো গোডাউনের ভিতর বিস্ফোরণ হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অন্যান্য গোডাউনে আগুন ছড়াতে পারেনি। তবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। সিগারেটের আগুন থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা অনেকের।

এদিকে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ফরিদপুর শহরের বারীপ্লাজা মার্কেটের গোডাউনে আগুন

Update Time : ০৩:৩৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩