ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনরতদের সাথে ব্যাপক সংঘর্ষ, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর-আগুন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৫৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৪ Time View

ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনরতদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশের।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভাঙ্গায় ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের অন্তত ৬টি পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। এ সময়, মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে, দু’পাশেই চলাচল বন্ধ করে দেন তারা। এতে বন্ধ হয়ে যায় ভাঙ্গা হয়ে ঢাকার সাথে ২১ জেলার যান চলাচল। ভোগান্তিতে পড়েন এ রুটের যাত্রী ও চালকরা। আটকা পড়ে পণ্যবাহী যানবাহনও।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে, বিক্ষুব্ধরা ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ, নির্বাচন অফিসসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান এবং আগুন দেন। স্থানীয়রা জানায়, সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এরপর থেকেই ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল থেকে তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেন স্থানীয় জনতা। আজ দ্বিতীয় দিনে এই কর্মসূচি সংঘর্ষে রূপ নেয়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১২শ সদস্য।

Tag :

ফরিদপুরে অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনরতদের সাথে ব্যাপক সংঘর্ষ, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর-আগুন

Update Time : ১০:৫৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫