ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ ৩ জন নিহত।।আহত ২৫

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১১:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৭০৬ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পৌনে দশটার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় অবস্থিত হোসেন ফিলিং স্টেশনের সামনের সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত এক নারীসহ তিনজন লোকাল বাসের যাত্রী। এদের মধ্যে লোকাল বাসের চালকও রয়েছে। তার নাম আজিজুল হক (৬২), তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাটিকামারি গ্রামের মৃত মোহাম্মদ আলী মৃধার ছেলে। নিহত অপর পুরুষ হলেন, ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকার আব্দুল কাশেম মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা (৭৫), তিনি পারিশা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। নিহত নারী হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ এলাকার বাসিন্দা রেবতি কুমার বিশ্বাসের স্ত্রী মিনতি রানী বিশ্বাস (৪২)।

বাস দুটির দুর্ঘটনা পরবর্তি অবস্থান পযবেক্ষণ করে ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটি নিদির্ষ্ট পথ ধরে চলছিল। তবে মাগুরাগামী লোকাল বাসটি নিজের সিমানা লংঘণ করে রং সাইডে গিয়ে রয়েল পরেবহনের বাসটির সামনের দিকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, এ দুর্ঘটনায় রয়েল বাসের চালক, সুপারভাইজার ও হেলপার আহত হয়েছে।
করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস (ঢাকা মেট্র-ব-১৫-৩৮২৬) ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের (ঢাকা মেট্র ব-১৪-৯৬৪৭) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে লোকাল বাসের তিন জন নিহত ও উভয় বাসের ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং দুই বাসের ২৫জন যাত্রী আহত হন। দুর্ঘটনা কবলিত বাস দুটি সড়কের পাশে সরিয়ে নেওয়া হয়েছে। ওই সড়কে যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, বাস দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ ৩ জন নিহত।।আহত ২৫

Update Time : ১১:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫