ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

ফরিদপুরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল নিরাপত্তা প্রহরীর

মাহবুব পিয়াল, ফরিদপুর  প্রতিনিধি: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে মই দিয়ে বৈদ‌্যু‌তিক তারের সংযোগ দিতে গিয়ে মো. শাহজালাল (৫০) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) দুপুর ১ টার দিকে মেডিক্যাল কলেজটির একাডেমিক ভবনের পাঁশে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে একটি খুটি থেকে পড়ে গিয়ে তিনি মারা যান।

নিহত শাহজালাল মেডিক্যাল কলেজটির নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন ও সে চাঁদপুরের মতলব থানার সুবন্দী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে বৈদ্যুতিক সংযোগ দিতে মই দিয়ে বৈদ্যুতিক খুটির প্রায় ১৫ ফিট ওপরে উঠে শাহজালাল। এসময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে, মেডিক্যাল কলেজটিতে বৈদ্যুতিক কাজ করার জন্য মনির নামে একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান থাকা সত্ত্বেও একজন নিরাপত্তা প্রহরী দিয়ে কাজ করানোর ঘটনায় সমালোচনা দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ও কলেজটির চলতি অধ্যক্ষের দায়িত্বে থাকা ডা. রতন কুমার সাহা বলেন, মই দিয়ে বৈদ্যুতিক খুটির ওপর উঠে সংযোগ দিতে গিয়ে পড়ে নিরাপত্তা প্রহরী শাহজালালের মৃত্যু। ধারণা, করা হচ্ছে সে বৈদ্যুতিক খুটির উপর থেকে নিচে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।

ইলেকট্রিশিয়ান থাকা সত্ত্বেও একজন নিরাপত্তা প্রহরী দিয়ে কাজ করানোর ব্যাপারে তিনি বলেন, শাহজালাল নিরাপত্তা প্রহরী হলেও সে টুকটাক ইলেকট্রিকের কাজ জানতো। তাই হয়তোবা সে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়েছিল।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

ফরিদপুরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল নিরাপত্তা প্রহরীর

Update Time : ০৫:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২