ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

ফরিদপুরে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • ২৭০ Time View

ফরিদপুর জেলা শহরের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ১১টা থেকে মোবাইল ইন্টারনেট না থাকার অভিযোগ পাওয়া গেছে। কিছু এলাকায় ইন্টারনেট পাওয়া গেলেও তা খুবই ধীরগতির, যা ব্যবহার উপযোগী নয়।

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু রয়েছে। তবে মোবাইল ডাটা বন্ধ রয়েছে।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে সকল মোবাইল অপারেটরের উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নেতাকর্মীসহ সমাবেশ কভার করতে আসা সাংবাদিকরা।

সমাবেশের সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যমকর্মীরা জানান, সকাল থেকে সাংবাদিকদের জন্য নির্ধারিত জায়গায় বসে আছি। হঠাৎ করেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় নিউজ পাঠাতে পারছি না। ইন্টারনেট সচল না হওয়া পর্যন্ত সমস্যার শেষ নেই।

সমাবেশে আসা বিএনপির নেতাকর্মীরা জানান, রাতে এখানে ইন্টারনেটের গতি কম ছিলো। সকালে ইন্টারনেট বন্ধ হওয়ায় বিপাকে পড়েছি। আমাদের যোগাযোগ এখন বেশির ভাগই সময় হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে হয়। কিন্তু ইন্টারনেট না থাকায় তা আর হচ্ছে না।

সমাবেশের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠ ও মাঠ সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক লোকে লোকারণ্য। নেতাকর্মীদের অনেকে মাঠে পাটি বিছিয়ে বসে আছেন। বিভিন্ন এলাকার নেতাকর্মীরা দলে দলে স্লোগান দিয়ে মাঠে আসছেন।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

ফরিদপুরে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

Update Time : ০৯:৫০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২