ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ফরিদপুরে যৌন হয়রানি নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে নন্দিতা সুরক্ষার উদ্যোগে স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধ এবং হাইকোর্টের নির্দেশনার পূর্ণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেত্রকোনায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনার প্রতিবাদ এবং দেশজুড়ে নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান যৌন সহিংসতার বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ২০০৯ সালে মহামান্য হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট নীতিমালা ও অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা দিলেও দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তা এখনও বাস্তবায়িত হয়নি। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত তদারকি না থাকায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
সমাবেশ থেকে চার দফা দাবি জানানো হয়, — সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দ্রুত ৫ সদস্যের অভিযোগ কমিটি গঠন, শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক সুরক্ষা কমিটি গঠন ও আবাসিক প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার এবং দেশব্যাপী সংঘটিত যৌন সহিংসতার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তব্য দেন নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রেমী, অ্যাডভোকেট অর্চনা দাস, জান্নাতুল ফেরদৌস, সোনিয়া সুলতানাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ফরিদপুরের প্রায় ২২টি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ফরিদপুরে যৌন হয়রানি নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Update Time : ১১:৫৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬