ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

ফরিদপুরে স্লুইস গেটে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:ফ রিদপুর শহরের মদনখালীর স্লুইসগেট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সালেহ আহমেদ (২০) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

রোববার (১১ আগস্ট) দুপুর ১ টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ওই কলেজছাত্র নিখোঁজ হন।

সালেহ আহমেদ শহরের টেপাখোলা এলাকার মো. হোসেন আহমেদের ছেলে বলে জানা যায়। সে সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই কলেজছাত্রকে উদ্ধার কাজ করছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। আমরা ওই শিক্ষার্থীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, এর আগে গত ৩ জুলাই ফারদিন শেখ (১৮) নামের এক কলেজছাত্রও ওই স্লুইস গেট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে নিখোঁজের দু’দিন পর ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ফারদিন শহরের কমলাপুর বালির মাঠ এলাকার সিরাজ শেখের ছেলে ছিলেন। তিনি সরকারি ইয়াছিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনার পর স্লুইস গেট এলাকায় পানিতে না নামতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই ঘটনার একমাস পেরানোর পর ফের গোসল করতে নেমে নিখোঁজ হলো সালেহ আহমেদ নামের আরেক কলেজছাত্র।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

ফরিদপুরে স্লুইস গেটে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

Update Time : ০২:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪