ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ

ফরিদপুরে ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’উদ্বোধন

মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে জেলার ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র ” উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে শহরের ফরিদপুর উচ্চ বিদ্যালয় মার্কেট ও সোনালী ব্যাংকের মোড়ে ফরিদপুর পৌর এলাকার ফাবিহা ল্যান্ড কনসালটেন্সি ফার্ম ১৭ নাম্বার লাইসেন্স ও অনলাইন ভূমি সেবা কেন্দ্র ১৬ নং লাইসেন্স ইমরান হোসেন ও নাজমুল হাসান ফাহিম এর ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব – রামানন্দ পাল। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারি কমিশনার ভূমি- মো: শফিকুল ইসলাম,ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব পিয়াল, অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা উত্তম কুমার দত্ত সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উদ্বোধনের মধ্যে দিয়ে জেলা সদর সহ বিভিন্ন উপজেলার ২৭টি কেন্দ্র সোমবার থেকে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র কার্যক্রম চালু করা হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক -রাজস্ব রামানন্দ পাল জানান, জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে জেলায় ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। তিনি আরো জানান, ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পয়েন্ট। এখান থেকে জেলার জনসাধারণ সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানি মুক্তভাবে সেবা পাবেন। ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ, কবুলিয়ত ফরম পূরণ ও সহকারী কমিশনার ভূমি বরাবর দাখিল, অর্পিত সম্পত্তি লিজ নবায়ন আবেদন পূরণ ও দাখিল, পরিত্যক্ত সম্পত্তি লিজ ভাড়ার আবেদন পুরনো ও দাখিল, মোজা ম্যাপ বা নকশার আবেদন প্রস্তুত, দাখিল ফি জমা এবং নকশা বা ম্যাপ গ্রহণ ও বিতরণ, বিভিন্ন প্রকারের মিস কেস আবেদন প্রস্তুত কাগজাদী আপলোড ও দাখিল সহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে।

Tag :

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফরিদপুরে ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’উদ্বোধন

Update Time : ১১:৩৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫