ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

ফরিদপুরের সালথায় সস্ত্রীক বীর মুক্তিযোদ্ধাকে আহত করার প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরের সালথায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা চালিয়ে সস্ত্রীক ওই বীর মুক্তিযোদ্ধাকে আহত করার প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান ওদুদ মাতুব্বরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টা হতে ১ টা পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এর আয়োজন করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সালথা উপজেলা শাখার সভাপতি মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক জেরিন মারজানা শারমিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ খান রাজ, মুক্তিযোদ্ধা প্রজন্মের মো: খোরশেদ খান প্রমুখ।

বক্তাগণ অভিযোগ করেন, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান ওদুদ মাতুব্বরের নির্দেশে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর মোল্যার উপর দুর্বৃত্তরা হামলা করে। এসময় তিনি দৌড়ে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা এলেম শেখের বাড়িতেও হামলা করে ভাংচুর চালায় এবং এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারপিটে আহত করে।

এই ঘটনায় সালথা উপজেলা চেয়ারম্যান ওদুদ মাতুব্বরসহ ৩৬ জনকে আসামী করে সালথা থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধনে বক্তাগণ ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাদের গ্রেফতার দাবি করেন।

মানববন্ধন চলাকালীন সময় সভাস্থলে অ্যাম্বুলেন্সে করে উপস্থিত হন আহত বীর মুক্তিযোদ্ধা এলেম শেখ। অন্যদিকে আহত জাফর মোল্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

ফরিদপুরের সালথায় সস্ত্রীক বীর মুক্তিযোদ্ধাকে আহত করার প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Update Time : ০২:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২