ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬

ফায়ার ফাইটার নয়ন নিহতের ঘটনায় মামলা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১৬৭ Time View

বাংলাদেশ সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে ট্রাকের চাপায় প্রাণ হারান ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। এই ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে শাহবাগ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের সদর দফতরে কর্মরত রুহুল আমিন মোল্লা বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে ট্রাক চালক মো. বেল্লাল হোসেন (৩৬) ও তার সহকারী ফরহাদ হোসেন (২০)।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, বুধবার রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান বাদী রুহুল আমিন। আগুন নিয়ন্ত্রণের জন্য তিনি ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রোল রুমের সহায়তা চেয়ে আবেদন করেন। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল টিম ঘটনাস্থলে পৌঁছায়।

এই টিমের নেতৃত্ব দেন মো. হুমায়ুন কবির। তার নেতৃত্বে একটি মিনিবাস এবং আটজন ফায়ার ফাইটার নিয়ে সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।

অপারেশন চলাকালে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন, যিনি ডেলিভারি হোজ নিয়ে সচিবালয়ের মেইন গেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন, তখন গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে কাওরান বাজারগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়। ট্রাকের চাপায় নয়ন গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন, বিশেষ করে তার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।

তাৎক্ষণিকভাবে সহকর্মী ও উপস্থিত লোকজন নয়নকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক ট্রাকের চালক বেলাল হোসেন ও তার সহকারী ফরহাদ হোসেনকে ঘটনাস্থলেই আটক করে উপস্থিত ছাত্রজনতা, পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের সদর দফতরে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়।

Tag :

ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফায়ার ফাইটার নয়ন নিহতের ঘটনায় মামলা

Update Time : ০৬:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪