ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফ্রান্সের রাজধানী প্যারিসে বড় ধরনের বিস্ফোরণ, আহত ৩৭

ফ্রান্সের রাজধানী প্যারিসে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন ৩৭ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর এবং নিখোঁজ রয়েছেন আরো দু’জন।

বুধবার (২১ জুন) সেন্ট্রাল প্যারিসের একটি ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসি।

সেন্ট্রাল প্যারিসের রুয়ে সেন্ট-জ্যাকস সড়কের যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে একটি ডিজাইন স্কুল এবং ক্যাথলিক শিক্ষা ব্যবস্থার সদর দপ্তর অবস্থিত। বিস্ফোরণের পর জরুরি কর্মীরা ভবনটির ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান শুরু করেন। এখন পর্যন্ত অন্তত দু’জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের আগে সেখানে গ্যাসের তীব্র গন্ধ ছিল।

প্যারিসের প্রসিকিউটর লর বেকুউ জানিয়েছেন, ভবনটি ভ্যাল ডি গ্রেস গির্জার পাশে অবস্থিত এবং ক্যামেরার ফুটেজের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, বিস্ফোরণটি ভবনের ভেতরেই হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও জানা যায় নি।

প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানিয়েছেন, বিস্ফোরণের পর ভবনটিতে প্রথমে আগুন ছড়িয়ে পড়লেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ঘটনাস্থলে গেছেন।

বিবিসি বলছে, যে এলাকায় বিস্ফোরণটি ঘটেছে সেটি প্যারিসে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে জনপ্রিয় এবং এলাকাটি অনেক শিক্ষার্থী বসবাসের জন্য পরিচিত।

বুলেভার্ড সেন্ট-মিচেলের ইকোলে দে মাইনসের একজন ছাত্র লে প্যারিসিয়েনকে বলেছেন: ‘ভ্যাল ডি গ্রেস গির্জার সামনে থাকার সময় আমি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে এবং ২০ বা ৩০ মিটার উঁচু আগুন দেখতে পাই। আর প্রচণ্ড শব্দে ভবনটি ধসে পড়ে। আমি গ্যাসের গন্ধ পেয়েছি, কিন্তু বিষয়টি বুঝতে আমার কয়েক মিনিট সময় লেগেছে।’

আন্তোইন ব্রুচট নামে অপর একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, বাড়িতে থাকার সময় তিনি একটি ‘বড় বিস্ফোরণের’ শব্দ শুনতে পান।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

ফ্রান্সের রাজধানী প্যারিসে বড় ধরনের বিস্ফোরণ, আহত ৩৭

Update Time : ০৫:০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩