ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

বজ্রপাতে একদিনেই চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ৯ জনের

বজ্রপাতে একদিনেই চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ৯ জনের। বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা, রাঙামাটি, কক্সবাজার ও কুমিল্লায় বৃষ্টির সময়ে হওয়া বজ্রপাতে মোট ৯ জন মারা গেছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

রাঙ্গামাটি:

তীব্র তাপপ্রবাহের পর পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বৃষ্টি নেমেছে। এসময় বজ্রপাত হলে তিনজন নিহত হন। রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়া ও বাঘাইছড়িতে বজ্রপাতের এ ঘটনা ঘটে। এসময় আহত হন সাতজন।

নিহতরা হলেন- রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়ার বাসিন্দা মো. নজির (৫০), বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মুসলিম ব্লকের বাসিন্দা বাহারজান বেগম (৫৫) ও সাজেকের লংথিয়ান পাড়ার তনিবালা ত্রিপুরা (৩৭)।

কুমিল্লা:

কুমিল্লায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে দেবিদ্বার ও বুড়িচং উপজেলায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোখলেসুর রহমান (৫৭) ও বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া নোয়াপাড়া গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে আলম হোসেন।

কক্সবাজার:

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে কিশোরসহ দুই লবণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়ন এলাকার লবণের মাঠে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মগনামা ইউনিয়নের কোলাইল্লাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩০) ও উপজেলার রাজাখালী ইউনিয়নের ছরিপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে আরাফাত হোসাইন (১৪)।

খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৃষ্টির সময় বজ্রপাতে ইয়াছিন আরাফাত নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সকালের দিকে উপজেলার বড়নাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাড়ায় এ ঘটনা ঘটে। ইয়াছিন একই পাড়ার ইউসুফ মিয়ার ছেলে।

বড়নাল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট:

সিলেটে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে কানাইঘাট উপজেলার দিঘিরপাড় পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম বাবুল আহমদ (৪৮)। তিনি উপজেলার দক্ষিণ কুওরের মাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

বজ্রপাতে একদিনেই চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ৯ জনের

Update Time : ০৫:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪