ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

বন্যা পরিস্থিতির আরো অবনতির শঙ্কা

ভারি বৃষ্টির কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে। তাই দেশের উত্তর ও মধ্যাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রবিবার (২২ আগস্ট) সকালের তথ্য অনুযায়ী, দেশের পাঁচটি নদীর পানি আটটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রবিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃষ্টিপাত ও নদনদীর অবস্থা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নদনদীর পরিস্থিতি ও পূর্বাভাসে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা ও সুরমা-কুশিয়ারা নদীর পানি কমছে, এই ধারা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে জানিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম এবং মধ্যাঞ্চলের সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুরের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদী সিরাজগঞ্জ পয়েন্টে ও ধলেশ্বরী নদী এলাসিন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, পাঁচটি নদীর পানি আটটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলার পানি কুড়িগ্রামে বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়া যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে দুই সেন্টিমিটার, মথুরা পয়েন্টে ১২ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আত্রাই নদীর পানি বাঘাবাড়ী পয়েন্টে বিপৎসীমা পার হয়েছে। সেখানে পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। কামারখালী পয়েন্টে গড়াই নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে রয়েছে।
গোয়ালন্দ পয়েন্টে ৪৯ সেন্টিমিটার ও সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে পদ্মা নদীর পানি বইছে বলেও জানান নির্বাহী প্রকৌশলী।
Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

বন্যা পরিস্থিতির আরো অবনতির শঙ্কা

Update Time : ১০:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১