ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • ২১৬ Time View

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে সাদিক আবদুল্লাহর নির্বাচন করতে কোনো বাধা নেই।

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার (১৭ ডিসেম্বর) উচ্চ আদালতে রিট করেন তিনি। হাইকোর্ট বেঞ্চ ইসির সিদ্ধান্তে রুলসহ স্থগিতাদেশ দেয়ার ফলে সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা বৈধ হলো বলে জানান তার আইনজীবী।

আদালতে সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইফতাবুল কামাল অয়ন। আর এই আসনের নৌকার প্রার্থীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম।

আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে ৬ ডিসেম্বর তার মনোনয়নপত্রের সমর্থনকারী কেবিএস আহমেদ স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন করেন। সেখানে তার বিরুদ্ধে ভুল তথ্য পেশ করার অভিযোগ আনা হয়। সে অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (১৫ ডিসেম্বর) ইসি তার মনোনয়নপত্র বাতিল করেন।

Tag :
জনপ্রিয়

সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ

Update Time : ০৯:০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩