ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দুই সমঝোতা সই

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কাস্টমস ও ফরেন সার্ভিস একাডেমি পর্যায়ে সহযোগিতার বিষয়ে দুইটি সমঝোতা হয়েছে। আজ বুধবার ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে উচ্চপর্যায়ের সংলাপের পর এই দুই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন। পরে দুপুরে ঢাকা ছাড়ার আগে তিনি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে সৌদি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এরও আগে ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, সৌদি আরব বাংলাদেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে। সৌদি বিনিয়োগকারীরা এ দেশে তেল শোধনাগার, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎ কেন্দ্র, খাদ্য ও ওষুধ শিল্প, সড়ক ও রেলপথ নির্মাণ, পোতাশ্রয় নির্মাণ, সামরিক ও বেসামরিক এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ নির্মাণ, সার ও সৌর বিদ্যুত্ খাতে বিনিয়োগ করতে চায়।

রাষ্ট্রদূত বলেন, সৌদি প্রতিষ্ঠান আকওয়া পাওয়ার ইতিমধ্যে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ৬০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ৩৫০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সৌদি রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চায়।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দুই সমঝোতা সই

Update Time : ০৬:১৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২