ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৯:৪২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৮৪ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : বাংলাদেশ দলিল লেখক সমিতির ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী  ২০ জুন শনিবার অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সম্মেলন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জেলা,উপজেলা ও  বিভিন্ন  বিভাগ থেকে দলিল লেখক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

সম্মেলনকে ঘিরে ফরিদপুর শহরসহ জেলার বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও  পোস্টার টানানো হয়েছে। ফলে দলিল লেখকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং সম্মেলন সফল করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দলিল লেখকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং দীর্ঘদিনের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমাদের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. রশিদ। এছাড়া কেন্দ্রীয় কমিটির মহাসচিব কে. এস. হোসেন টমাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ নুরুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও বিভাগের বিভিন্ন পর্যায়ের ছয় শতাধিক দলিল লেখক উপস্থিত থাকবেন।

ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, “দলিল লেখকদের ন্যায্য দাবি আদায় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২০ জুন শনিবার ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল হল-এ সকাল ৯ টা থেকে শুরু হয়ে সারাদিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। এ সময় সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া, ও অতিথিদের সম্মাননা প্রদান করা হবে। এছাড়া সম্মেলনে ফরিদপুর বিভাগীয় কমিটির  আংশিক কমিটি ঘোষণা করা হবে। সর্বোপরি সম্মেলনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।”

Tag :

বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে

Update Time : ০৯:৪২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬