ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ দূতাবাসের

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় রাজনৈতিক সমাবেশের কারণে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করেছে ঢাকায় দেশটির দূতাবাস।
বুধবার (০৭ ডিসেম্বর) মার্কিন দূতাবাস এক বার্তায় দেশটির নাগরিকদের এ সতর্কতা জারি করেছে।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন আগামী বছরের জানুয়ারির আগে বা তার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। এরইমধ্যে রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। সাধারণত নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমবর্ধমানভাবে বাড়তে থাকে। বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে।
এমন পরিস্থিতি বিবেচনায় মার্কিন নাগরিকদের সতর্কতা অনুশীলন করা উচিত এবং মনে রাখা উচিত যে বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়াতে হবে এবং বড় সমাবেশের আশেপাশে থাকলে সতর্কতা অবলম্বন করুন।
এর আগে, মঙ্গলবার যুক্তরাজ্য তাদের ট্রাভেল অ্যাডভাইজরিতে ব্রিটিশ নাগরিকদের আসন্ন ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় রাজনৈতিক সমাবেশের কারণে চলাচল, যোগাযোগ ও যানবাহনের গতিবিধি বিঘ্নিত হতে পারে বলে দেশটির নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করেছে।
Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ দূতাবাসের

Update Time : ০৪:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২