ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

বাংলাদেশের স্বপ্নভঙ্গ হলো সেমি ফাইনালের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • ২৯২ Time View

হেরেই গেল বাংলাদেশ। স্বপ্নভঙ্গ হলো সেমি ফাইনালের। ১৪৩ রানের টার্গেটও ছুঁতে পারল না মাহমুদউল্লাহ বাহিনী। লিটন দাস আজ কিছুটা চেষ্টা করেছিলেন বটে। কিন্তু শেষ পর্যন্ত ৪৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু শেষ বলে দরকার ছিল ৪ রান। স্ট্রাইকে খোদ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। একটি চার আসলেই টিকে থাকত বাংলাদেশের বিশ্বকাপের সেমির স্বপ্ন। কিন্তু না। সব ধূলিস্যাত হয়ে গেল রাসেলের এক ডটে। তিন রানের জয়ে বিশ্বকাপে টিকে থাকল ওয়েস্ট ইন্ডিজ। কাগজে কলমে টিকে থাকলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হলো বলতে গেলে আজই।

সুপার টুয়েলভের ডু অর ডাই ম্যাচে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৫ উইকেটে ১৩৯ রানে থামে বাংলাদেশ।

চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা আশাজাগানিয়া। ওপেনিংয়ে আসে পরিবর্তন। লিটনের পরিবর্তে নাঈমের সঙ্গে নামে সাকিব আল হাসান। এই টোটকা অবশ্য কাজে দেয়নি। দলীয় ২১ রানে ছন্দপতন। পড়ে প্রথম উইকেট। ১২ বলে ৯ রান করে রাসেলের বলে হোল্ডারের হাতে ক্যাচ দেন সাকিব। সাকিবের বিদায়ের পর নাঈমও সাজঘরে। হোল্ডারের লাফিয়ে ওঠা বল কাট করতে গিয়ে নিজের স্টাম্প ভাঙেন তিনি, বোল্ড। ১৯ বলে তার সঙগ্রহ ছিল ১৯ রান। ওপেনিং জুটিতে নেই কোন ছক্কা। নাঈম দুটি ও সাকিব হাকান একটি করে চার।

পাওয়ার প্লেতে ৬ ওভারে বাংলাদেশের রান ২৯, দুই উইকেটে। তৃতীয় উইকেট জুটিতে হাল ধরার চেষ্টা করেন লিটন দাস ও সৌম্য সরকার। দুজনে ভালোই আগাচ্ছিলেন। দলীয় ৬০ রানে ভাঙে এই জুটি। আকিলার বলে বাউন্ডারি লাইন থেকে ঝাপিয়ে ক্যাচ নেন গেইল। ১৩ বলে ১৭ রান করে ফেরেন সৌম্য সরকার। তার ইনিংসে ছিল দুটি চারের মার।

দলকে জয়ের পথে রাখার চেষ্টা করেন এরপর লিটন দাসের সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহীম। এই জুটি দলকে নিয়ে যান ৯০ রান পর্যন্ত। রান আসলেও মুশফিক ছিলেন ব্যাক ফুটে। স্কুপ করতে গিয়ে ব্যক্তিগত ৮ রানের মাথায় তিনি বোল্ড হন রামপালের বলে। ৯০ রানে চার উইকেট হারায় বাংলাদেশ, ওভার ১৩.৩।

লিটনের নতুন সঙ্গী তখন মাহমুদউল্লাহ রিয়াদ। টানা দুই ওভারে সিঙ্গেলের পাশাপাশি দুটি চার মেরে বাংলাদেশকে কক্ষপথে রাখার চেষ্টা করেন টাইগার অধিনায়ক। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ১৯তম ওভারে বিদায় নেন লিটন দাস। ৪৩ বলে চারটি চারে ৪৪ রান করেন তিনি।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। মাহমুদউল্লাহ ও আফিফ নিতে পারেন ৯ রান। ৩ রানের হারে বিশ্বকাপ মিশন শেষ হয় বাংলাদেশের।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

বাংলাদেশের স্বপ্নভঙ্গ হলো সেমি ফাইনালের

Update Time : ০২:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১