ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:২৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ২৪৮ Time View

সরকার পদত্যাগের একদফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল। রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

হরতালের আগের রাতেই রাজধানীর আগারগাঁও, গুলিস্তান, ধানমণ্ডি ও কালশিতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকেই বাসে আগুন দেয়া শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে মিরপুর থেকে যাত্রী নিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিল বিহঙ্গ পরিবহনের একটি বাস। তালতলা মোড়ে পৌঁছালে হঠাৎই আগুন লাগে বাসটিতে। যাত্রীরা দ্রুত বাইরে বের হয়ে যায়। বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা।

রাতে মৌমিতা পরিবহনের একটি বাস নারায়ণগঞ্জ থেকে গাবতলী যাওয়ার পথে ধানমন্ডি এলাকায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাস থেকে যাত্রীরা নিরাপদে নেমে গেলেও পুড়ে হয় বাসটি। পুলিশ জানায়, যাত্রীবেশে বাসে উঠে পেছনের সিটে আগুন দিয়ে পালিয়ে যায় হরতালকারীরা।

রাত ৮টার পর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। কাছাকাছি সময় কালশি রোডে দাঁড়িয়ে থাকা বসুমতি বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা। এসব ঘটনায় কেউ আহত হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

কালশি রোডেও দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহত হয়নি কেউ। এ ছাড়াও সারাদেশে বিক্ষিপ্তভাবে যানবাহনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। কোথাও ট্রেনে আগুন, আবার কোথাও বাসে।

গত তিন সপ্তাহে নিয়মিত হরতাল-অবরোধের কারণে দেশে এখন পর্যন্ত ১৫০টিরও বেশি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। যদিও রোববার থেকে ডাকা হরতালে বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

Tag :
জনপ্রিয়

এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু

Update Time : ০২:২৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩