ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা

বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। গাড়িতে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে বরিশালের গৌরনদীতে এ ঘটনা ঘটে।

এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বরিশালের বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে গৌরনদী বাসস্ট্যান্ডে বাধার শিকার হন। সেখানে ৫০/৬০ জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তার গাড়ি থামিয়ে হামলার হুমকি দেয়। গালিগালাজ করে তাকে ঢাকায় ফিরে যেতে বলে। ইশতিয়াক আজিজ নিজেকে যেতে বলে। ইশতিয়াক আজিজ নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিলেও তাকে ঢাকায় দিকে ফিরে যেতে বলে। তিনি বরিশালে যেতে না পেরে গাড়ি ঘুরিয়ে ঢাকায় ফিরে যান।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বরিশাল বিএনপির সমাবেশের উদ্দেশে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা হন। পথে ব্যাপক বাধার সম্মুখীন হয় গাড়িবহরটি। পরে গাড়িবহর বরিশালের কাছাকাছি গৌরনদীর মাহিলারা বাজারে পৌঁছালে সেখানে দুর্বৃত্তরা হামলা করে। হামলায় ইশরাক হোসেন অক্ষত থাকলেও ভাঙচুর করা হয় তার গাড়িবহরের বেশ কয়েকটি গাড়ি। ওইসব গাড়িতে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে ইসরাক বলেন, ‘সমাবেশস্থলে যাওয়ার পথে পথে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ এবং ছাত্রলীগ বাধা সৃষ্টি করছে। কাপুরুষের মতো রাতের আঁধারে গাড়িবহরে চোরাগুপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চারের চেষ্টা করছে। কিন্তু আমরা দমে যাওয়ার পাত্র নই। সব বাধা মোকাবেলা করে ঠিকই সমাবেশস্থলে এগিয়ে যাচ্ছি। যত হামলা করুক না কেন, কোনো বাধাই এবার বিএনপি নেতা-কর্মীদের দমাতে পারবে না।

হামলায় আহতরা হলেন, ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন ভূঁইয়া, রকি, কর্মী মো. রাসেল, মো. বাবুল ও খোকন। ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা ইমরান ৪২ নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রকি ও আল আমিনসহ প্রমুখ।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা

Update Time : ০৪:৪৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২