ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

বিএনপি মহাসচিব ১০ দিনের সফরে আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৪৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ১৬২ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনের সফরে আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আগামী ১১ ডিসেম্বর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তার। শনিবার (৩০ নভেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২০১ নম্বর) সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি।

শুক্রবার (২৯ নভেম্বর) বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনূস আলী গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে সস্ত্রীক ঢাকা ছাড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে লন্ডনে তিনি বিএনপির দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন।

জানা গেছে, বিএনপি মহাসচিব দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করার ইস্যু নিয়ে মির্জা ফখরুল লন্ডন যাচ্ছেন।

এরই মধ্যে মির্জা ফখরুলকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি, এমনটি জানিয়ে সেখানকার বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে তারা বিমানবন্দরে যাবেন। পরে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর বিকেলে রয়েল রিজেন্সিতে ‘বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য ও সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান বক্তা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

বিএনপি মহাসচিব ১০ দিনের সফরে আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন

Update Time : ০৩:৪৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪