ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

বিচারপতিদের বিষয়ে সুপ্রিম কোর্টই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০২:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • ১৬০ Time View
ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করা বিচারপতিদের বিষয়ে সুপ্রিম কোর্টই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। ছাত্র-জনতার পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে। এসব বিচারপতির বিরুদ্ধে আইনি কাঠামোর মধ্যে থেকে সুপ্রিম কোর্টের নিজেদেরই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। আদালত পুনর্গঠিত হলে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া, সেটি শুরু হবে।
তিনি বলেন, বিগত ১৫ বছরের চেয়ে এবার বিচারপতি নিয়োগ ভালো হয়েছে। তুলনা করলে আপনারা নিজেরাই তা বুঝতে পারবেন।
Tag :

একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

বিচারপতিদের বিষয়ে সুপ্রিম কোর্টই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা

Update Time : ০২:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪