ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বেয়ার্দ একদিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ২১২ Time View

বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন্স) আনা বেয়ার্দ একদিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন।

শনিবার রাত ৮টার দিকে তিনি শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহরিন এ মাহবুব এ তথ্য জানিয়েছেন। ভারত সফর শেষে ঢাকায় আসেন আনা বেয়ার্দ।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহরিন গণমাধ্যমকে বলেন, রোববার সকাল ৯টা ১৫ মিনিটে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে তার (আনা বেয়ার্দ) ধারাবাহিক বৈঠক শুরু হবে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী এবং পরে গভর্নরের সঙ্গে বৈঠকে বসবেন।

আনা বেয়ার্দের সফরসঙ্গী হিসেবে আছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

দেশের ৮টি প্রকল্পের জন্য ২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাংক প্রায় তিন বিলিয়ন ডলারের তহবিল দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে ৮৪৫ মিলিয়ন ডলারের দরিদ্রদের নিরাপত্তা বেষ্টনী প্রকল্প। এ প্রকল্পে গত নয় বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অর্থ ছাড় হয়েছে। বর্তমানে কেবল ৫৩ মিলিয়ন ডলার ব্যয়ের বাকি রয়েছে।

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল অন্যতম। দেশ স্বাধীনের পর বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪১ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। এই ঋণের বেশিরভাগই অনুদান বা রেয়াতি ঋণ।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বেয়ার্দ একদিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন

Update Time : ০৫:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪