ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ

বিশ্বজুড়ে প্রাকৃতিক সম্পদ হাতানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করার অভিযোগ তুলেছেন।

এক টেলিভিশন ভাষণে তিনি দাবি করেন, সম্পদসমৃদ্ধ দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করতে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় অভ্যুত্থান, অপহরণ ও রাজনৈতিক হত্যার মতো কৌশল ব্যবহার করে।

লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র মূলত নিজের স্বার্থেই পরিচালিত হয় এবং বৈশ্বিক নীতিমালা বা অন্য দেশের মতামতকে গুরুত্ব দেয় না। তার মতে, ওয়াশিংটনের প্রধান লক্ষ্য অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা অর্জন, বিশেষ করে জ্বালানি খাতে আধিপত্য প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষায় যে কোনো উপায় ব্যবহার করতে প্রস্তুত।

উদাহরণ হিসেবে তিনি ভেনেজুয়েলা ও ইরানের কথা উল্লেখ করেন। তার দাবি, এই দুই দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতি মূলত তেল ও বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব বিস্তারের সঙ্গে সম্পর্ক রয়েছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

বিশ্বজুড়ে প্রাকৃতিক সম্পদ হাতানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার

Update Time : ০৬:৪৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬