ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৪০ জনের মৃত্যু হয়েছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু হলো ৬৪ লাখ ৮৫ হাজার ৩৫৫ জনের।

একই সময়ে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৭৬ হাজার ৪০০ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৫৫ জনে।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ২০ হাজার ১১৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৭ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ৮১৯ জন।

শনিবার সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। একই সময়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে পূর্ব এশিয়ার দেশ জাপানে।

জাপানে একদিনে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ১৩৯ জন এবং মারা গেছেন ৩১০ জন। যুক্তরাষ্ট্রে একদিনে ৩১২ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৭৯৮ জন।

দৈনিক সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১ হাজার ৬৪ জন সংক্রমিত এবং মারা গেছেন ৮১ জন।

ফ্রান্সে নতুন করে আরও ১৮ হাজার ১১৬ জন সংক্রমিত এবং মারা গেছেন ৫১ জন। ব্রাজিলে ২৪ ঘণ্টায় ১৩৬ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ২৭০ জন।

রাশিয়ায় একদিনে ৮১ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৪৫২ জন। জার্মানিতে একদিনে শনাক্ত ৩৩ হাজার ২২৬ জন এবং মারা গেছেন ১০১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৪০ জনের মৃত্যু হয়েছে

Update Time : ০৩:৫৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২