ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে করোনায় হরালো ৩০ লাখ প্রাণ

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে করোনায় ছোবলে এপর্যন্ত ত্রিশ লাখ মানুষ প্রাণ হারিয়েছে।

রয়টার্সের তথ্য অনুসারে, ২০২০ সালে বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২০ লাখ। আর গেল তিন মাসে মৃত্যু হয়েছে ১০ লাখের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ১৩ কোটি ২৫ লাখের বেশি।

দৈনিক গড় মৃত্যুতে সবার ওপরে রয়েছে ব্রাজিল। প্রতিদিন বিশ্বের এক-চতুর্থাংশ করোনাজনিত মৃত্যু হচ্ছে লাতিন আমেরিকার দেশটিতে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে কারফিউ জারি করা হয়েছে।
ভারতে ক্রমেই নাজুক হচ্ছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৯৬ হাজারের বেশি। সংক্রমণ কমাতে দিল্লিতে মঙ্গলবার রাত ১০টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ; তবে জরুরি পরিষেবা এর আওতামুক্ত থাকবে। কারফিউ চলবে আগামী ত্রিশ এপ্রিল পর্যন্ত।
রয়টার্সের পরিসংখ্যান বলছে, ইউরোপীয় অঞ্চলের ৫১টি দেশে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি (প্রায় ১১ লাখ) করোনাজনিত প্রাণহানি হয়েছে।
এর মধ্যে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, ইতালি ও জার্মানি- এই পাঁচটি দেশেই ঘটেছে ইউরোপের ৬০ শতাংশ মৃত্যুর ঘটনা। একক দেশ হিসাবে বিশ্বের মধ্যে সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটি এ পর্যন্ত পাঁচ লাখ ৫৫ হাজারেরও বেশি মানুষ করোনায় মারা গেছেন, যা বিশ্বে মোট মৃত্যুর প্রায় ১৯ শতাংশ।
যুক্তরাষ্ট্রে গত তিন সপ্তাহ ধরে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ, তবে টিকা গ্রহণের কারণে সেখানে মৃত্যুর হার কিছুটা কমে এসেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা নামে একটি পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইটের তথ্যমতে, রোববার পর্যন্ত বিশ্বে ৩৭ কোটির কিছু বেশি, অর্থাৎ মোট জনসংখ্যার মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশ মানুষ এক ডোজ করে করোনারোধী টিকা নিয়েছেন।
Tag :

বিশ্বজুড়ে করোনায় হরালো ৩০ লাখ প্রাণ

Update Time : ০৪:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১