ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

বিশ্বমানের সেবা ও প্রিয় স্বজনদের কাছে পেয়ে দ্রুতই উন্নতি হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১৯৩ Time View

এই মুহূর্তে ইংল্যান্ডের লন্ডনে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন সেখানকার চিকিৎসকরা; এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও নিয়মিত দেখভাল করছেন তারা। বিশ্বমানের সেবা ও প্রিয় স্বজনদের কাছে পেয়ে দ্রুতই উন্নতি হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে রোববার (১২ জানুয়ারি) এসব তথ্য দিয়েছে সংবাদসংস্থা বাসস।

শনিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ বলেন, আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। ডাক্তাররা দেখে গেছেন। বলতে পারি বৃহস্পতিবারের চেয়ে তিনি আজ আরও ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আজ তো শনিবার, এখানে সাপ্তাহিক ছুটির দিন। লন্ডনে আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও ডাক্তাররা নিয়মিত যত্নসহকারে ম্যাডামকে দেখছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষাও চলছে। পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। অনেক হাসি-খুশি আছেন তিনি। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।

এ ছাড়া, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, লন্ডন ক্লিনিকের ডাক্তাররা শুক্রবার থেকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু করেছে। এর আগের দুদিন পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তার পরবর্তী চিকিৎসার বিষয়ে ডাক্তাররা সিদ্ধান্ত দেবেন।

বিএনপি চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া অনেকটাই স্বাচ্ছন্দ্যে আছেন। তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় তার মায়ের কাছে থাকছেন। এ ছাড়াও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও নাতনিরা রয়েছেন। এমনকি লন্ডন ক্লিনিকের ডাক্তাররাও সবসময়ই তার খোঁজখবর রাখছেন।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত বুধবার (৮ জানুয়ারি) ইংল্যান্ডের ‘মধ্য-পশ্চিম লন্ডনের’ মেরিলিবন রোডে ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বিশেষায়িত এই হাসপাতালে প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির পাঠানো আধুনিক চিকিৎসা-ব্যবস্থা সংবলিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে কাতার হয়ে বুধবার বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে ও স্থানীয় সময় সকাল ৯টা ৫মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া।

বিমান বন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ হলে সেখান থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেয়া হলে বিগত সময়ের চিকিৎসা সংক্রান্ত সকল রিপোর্ট পর্যালোচনার পর প্রফেসর কেনেডির অধীনে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

বিশ্বমানের সেবা ও প্রিয় স্বজনদের কাছে পেয়ে দ্রুতই উন্নতি হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার

Update Time : ০৪:৪১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫