ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

বুধবার ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩০ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বুধবার (১০ সেপ্টেম্বর)।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)-তে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। পরে রিটার্নিং কর্মকর্তারা প্রাথমিক হিসাব দিয়ে জানান, কার্জন হল কেন্দ্রে ৮০ শতাংশের বেশি, শারীরিক শিক্ষাকেন্দ্রে ৮৩, টিএসসি কেন্দ্রে ৬৯, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ৬৭, উদয়ন স্কুল কেন্দ্রে ৮৪-৮৫, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ৬৫ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রে ৬৫ দশমিক ২৫ শতাংশ ভোট পড়েছে।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন, যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে নারী ৬২ জন। অন্যদিকে, ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্রদের পূর্ণ ও আংশিক মিলিয়ে প্যানেল ছিল ১০টির মতো। নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। আটটি কেন্দ্রের ৮১০টি বুথে প্রত্যেক ভোটারের ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকছে।

ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাদিক কায়েম, ছাত্রদলের আবিদুল ইসলাম খান, বাগছাসের আব্দুল কাদের এবং উমামা ফাতেমা, বিন ইয়ামীন মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। জিএস পদে বাগছাসের আবু বাকের মজুমদার, ছাত্রদলের তানভীর বারী হামিম, ছাত্রশিবিরের এসএম ফরহাদ, বাম জোটের মেঘমল্লার বসুর নাম ওঠে।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

বুধবার ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ

Update Time : ০৬:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫