ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন

বৃষ্টি উপেক্ষা করে বিএনপির প্রতিবাদ সমাবেশে চলছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • ২৭৫ Time View

বৃষ্টি উপেক্ষা করে বিএনপির প্রতিবাদ সমাবেশে চলছে। শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হলেও বিএনপি নেতাকর্মীদের আটকে রাখতে পারেনি। দলের ডাকা প্রতিবাদ সমাবেশে অংশ নিতে নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে মিছিল নিয়ে এসেছেন রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তাটি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। নেতাকর্মীরা হাঁটু পানিতে দাঁড়িয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন। এখনও বৃষ্টি থামেনি। তারা বৃষ্টিতে ভিজে অবস্থান করছেন সমাবেশস্থলে।

আড়াইটার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শুরু হয় সোয়া তিনটার দিকে। কার্যালয়ে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে এ প্রতিবাদ সমাবেশ করছে দলটি। ঢাকা ছাড়াও সারাদেশে জেলা ও মহানগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে চারটি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে।

সমাবেশে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রতিবাদে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সঞ্চালনয় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণে ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

Tag :
জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র

বৃষ্টি উপেক্ষা করে বিএনপির প্রতিবাদ সমাবেশে চলছে

Update Time : ১১:১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩