ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

বেগম খালেদা জিয়া ১৭ দিন চিকিৎসা নেয়ার পর আজ তারেক রহমানের বাসায় ফিরতে পারেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ১৯৪ Time View

যুক্তরাজ্যের লন্ডন দ্য ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৭ দিন চিকিৎসা নেয়ার পর আজ বাসায় ফিরতে পারেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার নতুন করে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হতে পারে। পরবর্তীতে তিনি বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন।

ডা. জাহিদ বলেন, শুক্রবার (২৪ জানুয়ারি) খালেদা জিয়ার ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ডাক্তাররা উনাকে ছুটি দেন। আজকেও একজন চিকিৎসক উনার পরীক্ষা করার জন্য লিখেছেন। সে পরীক্ষাগুলো আমরা কাল করাবো। রিপোর্টে যদি সব ঠিক থাকে তাহলে সন্ধ্যার দিকে খালেদা জিয়ার ছুটি হওয়ার সম্ভাবনা আছে।

খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, গত ১৭ দিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। দু-একটি রিপোর্ট এখনও আসেনি। কয়েকটি পরীক্ষা এখানেও হয় না। সেগুলো বাইরে থেকে করাতে হয়।

তিনি আরও বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা বেটার আছেন। তবে তার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। কারণ, উনার বয়স একটা বিবেচ্য বিষয়। তাছাড়া জেলে রেখে উনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তখন বিদেশে নিয়ে আসা গেলে হয়ত আরও দ্রুত সুস্থ করা যেতো। এখন আমাদের চিকিৎসকদের বক্তব্য হচ্ছে, আগে হলে হয়ত উনার লিভার ট্রান্সপ্লান্ট করা যেতো।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ওষুধের মাধ্যমে খালেদা জিয়ার যে চিকিৎসা চলছে, তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসকরা একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, হাসপাতালের ছাড়পত্র পেয়ে খালেদা জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

বেগম খালেদা জিয়া ১৭ দিন চিকিৎসা নেয়ার পর আজ তারেক রহমানের বাসায় ফিরতে পারেন

Update Time : ০৪:৫৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫