ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৫১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা দলকে বিদায় জানালেও আন্তর্জাতিক ফুটবলে এখনো পুরোপুরি ইতি টানেননি লিওনেল মেসি। অক্টোবরেই দেখা যাবে তার “ওয়ান লাস্ট ড্যান্স”। বিদায়ী ম্যাচ ঘিরে ভক্তদের কৌতূহলের অন্ত নেই কোন জার্সি পরে মাঠে নামবেন, তার ডিজাইনই বা কেমন হবে, অবশেষে তার উত্তর মিলল।

আগামী ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি। এই বিশেষ ম্যাচের জন্য বিশেষ এক জার্সি পরবেন তিনি, যা আজ প্রকাশ করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। তিন স্ট্রাইপযুক্ত এই জার্সিতে থাকছে দুটি বড় আকাশি-নীল উল্লম্ব স্ট্রাইপ, মাঝে একটি সাদা স্ট্রাইপ এবং কেন্দ্রে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্যের প্রতীক। মেসির নাম ও ১০ নম্বর জার্সি লেখা থাকবে সোনালি রঙে।

গত ২১ সেপ্টেম্বর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিদায়ী ম্যাচের জার্সি নিয়ে একটি ভিডিও পোস্ট করেন মেসি, যেখানে তাকে দেয়ালে পুরোনো জার্সি সরিয়ে নতুন জার্সি টাঙাতে দেখা যায়। জার্সির পাশাপাশি সোফায় রাখা ছিল আকাশি-নীল রঙের এক জোড়া বুট।

ইতিমধ্যে অ্যাডিডাসের প্রকাশিত এই জার্সি বাজারে বিক্রির জন্য চলে এসেছে। এদিকে বিদায়ী ম্যাচের টিকিট সংগ্রহে ভক্তদের ব্যাপক আগ্রহের কারণে দিপোর্তিক ওয়েবসাইটের সার্ভার ক্র্যাশ করে বলে স্থানীয় গণমাধ্যমে খবর এসেছে। মাত্র দুই ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায় সব টিকিট।

চলতি ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা মোট তিনটি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ হবে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে, এরপর ২ ও ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে যথাক্রমে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। এর মধ্যে মেসি শুধু ৬ অক্টোবরের ম্যাচেই মাঠে নামবেন।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট এক আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। গত ২১ বছরে আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল ও ৬৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। এই সময়ে জিতেছেন ২০২২ বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা শিরোপা। অবসরের ঘোষণার ৩৬ দিন পর এবার আন্তর্জাতিক ফুটবলে শেষবারের মতো মাঠে নামছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

Tag :

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি

Update Time : ০২:৫১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬