ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

বোমা হামলা ও অনাহারে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন ফিলিস্তিনি

গাজার অবরুদ্ধ জনপদে একদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে তীব্র খাদ্য সংকট—এই দুই বিপর্যয়ের চাপে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন ফিলিস্তিনি। শনিবার (২৬ জুলাই) ইসরায়েলি বাহিনীর চালানো একাধিক হামলায় নিহতদের মধ্যে ৪২ জনই ছিলেন ত্রাণ সহায়তার খোঁজে থাকা সাধারণ মানুষ।

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, অপুষ্টিজনিত কারণেও মৃত্যু ঘটেছে একাধিক ফিলিস্তিনির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, অবরোধের ফলে শনিবার আরও পাঁচজন অনাহারে মারা গেছেন। যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে, যার মধ্যে ৮৫ জনই শিশু।

এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে বিশ্বব্যাপী নিন্দা এবং উদ্বেগের মুখে ইসরায়েল ঘোষণা করেছে, রোববার থেকে তারা বেসামরিক এলাকায় এবং ত্রাণ করিডোরে ‘সাময়িক হামলা বিরতি’ দেবে। তবে এই বিরতি কোন কোন অঞ্চলে কার্যকর হবে, তা স্পষ্ট করেনি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েল বরাবরের মতো জাতিসংঘকে ত্রাণ বিতরণে ব্যর্থতার জন্য দায়ী করেছে। কিন্তু জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ইসরায়েলই ত্রাণ সরবরাহে প্রয়োজনীয় অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত করছে না।

ইসরায়েল দাবি করেছে তারা আকাশপথে ত্রাণ ফেলছে, এবং তাদের মিত্র সংযুক্ত আরব আমিরাতও একই পদ্ধতির কথা বলেছে। কিন্তু মানবিক সহায়তা বিশেষজ্ঞ ও জাতিসংঘ কর্মকর্তারা এই উপায়ে কার্যকর ত্রাণ সরবরাহ সম্ভব নয় বলে জানিয়েছেন।

ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, “আকাশপথে ত্রাণ সরবরাহ একটি ব্যয়বহুল, বিভ্রান্তিকর ও অকার্যকর ব্যবস্থা, যা আসল সমস্যাকে আড়াল করছে।”

গাজা শহর থেকে আল-জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানান, ইসরায়েলের ঘোষিত ‘হিউম্যানিটেরিয়ান পজ’-এর বাস্তব কার্যকারিতা নিয়েও রয়েছে সন্দেহ। মাত্র কয়েকটি ত্রাণ প্যালেট ফেলা হয়েছে, যেগুলো রাতের অন্ধকারে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সংগ্রহ করাও অসম্ভব।

বিশেষজ্ঞদের মতে, অবরোধ না উঠলে এবং সড়কপথে নিরাপদ ত্রাণ সরবরাহ নিশ্চিত না হলে গাজার মানবিক বিপর্যয় আরও গভীর হবে।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

বোমা হামলা ও অনাহারে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন ফিলিস্তিনি

Update Time : ০৬:৩৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫