ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

ব্রাজিল অলিম্পিকের সোনা এবারও জিতল

অলিম্পিকে এবার সোনা জেতার প্রতিজ্ঞা নিয়ে দুটি দলই এসেছিল—ব্রাজিল ও স্পেন। কয়েক দিন আগেই শেষ হওয়া ইউরো ও কোপা আমেরিকা দলে থাকা বেশ কয়েকজন খেলোয়াড় নিয়ে অলিম্পিকে এসেছে তারা। অলিম্পিকে সাধারণত ফেবারিটরা হোঁচট খায়। কিন্তু এবার সেসব শঙ্কা উড়িয়ে ঠিকই ফাইনালে উঠে গিয়েছিল স্পেন ও ব্রাজিল। ফাইনালের আগে কাউকে এগিয়ে রাখা যাচ্ছিল না। ইতিহাসও তাদের আলাদা করতে দিচ্ছিল না। বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ব্রাজিল। ওদিকে স্পেনও বার্সেলোনা অলিম্পিকে পেয়ে গেছে সোনার স্বাদ।

নির্ধারিত সময়ে দুই দলের কাউকে আলাদা করা যায়নি। প্রথমার্ধে যোগ্য দল হিসেবে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আবার ঠিকই ম্যাচে ফিরেছে স্পেন। অতিরিক্ত সময়ে অবশ্য আর সমতা থাকেনি। ১০৭ মিনিটে ম্যালকমের গোলে স্পেনকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিক সোনা জিতে নিয়েছে ব্রাজিল। অলিম্পিক ফুটবলে এটি ব্রাজিলের দ্বিতীয় সোনা।

১০৭ মিনিটে আর রক্ষা হয়নি। আন্তোনির লম্বা এক ক্রস এসেছিল ম্যালকমের পায়ে। এতে অবশ্য স্প্যানিশ ডিফেন্ডার হেসুস ভায়েহোর ভুলও ছিল। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার ঠিকভাবে নজরে রাখতে পারেননি ম্যালকমকে। বক্সে ঢুকে পড়ে নেওয়া ম্যালকমের শট সিমোনের পায়ে লেগে জালে ঢুকেছে।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

ব্রাজিল অলিম্পিকের সোনা এবারও জিতল

Update Time : ০২:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১