ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

মহামারি করোনাভাইরাস ব্রাজিলে আরও সংক্রামক রূপ ধারণ করেছে। দেশটিতে প্রথমবারের মতো করোনায় এক দিনে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। খবর বিবিসির

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে।  দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার জন। করোনায় মৃত্যুর সংখ্যায় বিশ্বে দ্বিতীয় ব্রাজিল।

ব্রাজিলের বেশ কিছু শহরে হাসপাতাল গুলোতে রোগীর জায়গা মিলছে না। অনেকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। মোট কথা দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের কবলে চলে গিয়েছে। এই পরিস্থিতির পরেও লকডাউন দিতে নারাজ প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তিনি বলছেন, লকডাউনের ফলে যে অর্থনৈতিক ক্ষতি হবে তা ভাইরাসের চেয়েও মারাত্বক হবে। তবে গতকালের মৃত্যু পরিস্থিতি নিয়ে কোন মন্তব্য করেননি বলসোনারো।

এখন পর্যন্ত ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে করোনা সংক্রমিত হয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ। শুধুমাত্র মার্চ মাসেই মারা গেছেন ৬৬ হাজার ৫৭০ জন যা গেলো মাসের তুলনায় দ্বিগুণ।

Tag :

ব্রাজিলে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

Update Time : ০৪:০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১