ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভবিষ্যতে শিক্ষায় পদ্মা সেতুর চেয়ে বড় প্রকল্প নেয়া হবে: শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ২১২ Time View

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ভবিষ্যতে শিক্ষায় পদ্মা সেতুর চেয়ে বড় প্রকল্প নেয়া হবে। সে প্রকল্প শুধু অবকামোগত হবে না। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদানের জন্য এই প্রকল্প নেয়া হবে।

তিনি মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজের ডা.কায়সার রহমান অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে রাজশাহী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান বাদশা এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ,  অন্ত:বোর্ডের প্রধান সমন্বয়ক ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার প্রমূখ।

শিক্ষামন্ত্রী বলেন, সকলকে সঙ্গে নিয়ে শিক্ষার সকল সমাস্যার সমাধানের চেষ্টা করা হবে।

নতুন কারিকুলাম নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, চাকরি দাতারা এখন ফলাফল দেখে অথবা সনদ দেখে চাকরি দিতে চায় না।  চাকরি দাতারা এখন দক্ষতা দেখতে চায়। ফলাফল ও মুখস্ত নির্ভর শিক্ষায় শিক্ষার্থীরা হয়ত ভালো ফলাফল করে কিন্ত দক্ষ হয় না। নতুন কারিকুলাম দক্ষতা নির্ভর শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তী প্রজন্মকে দক্ষ করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। শফিকুর রহমান বাদশা এমপি শিক্ষানীতি ২০১০ কে সময়ের প্রয়োজনে যুগোপযোগী করতে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের প্রতি গুরুত্বারোপ করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বলেন, আমরা শিক্ষা ব্যাবস্থায় অনেক সম্প্রসারণ করেছি, এখন শিক্ষায় গুণগত পরিবর্তনে কাজ করতে হবে।

Tag :

ভবিষ্যতে শিক্ষায় পদ্মা সেতুর চেয়ে বড় প্রকল্প নেয়া হবে: শিক্ষামন্ত্রী

Update Time : ০৫:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪