ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

‘ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে’

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ১৬৮ Time View

বাঁধ খুলে দেয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টাদের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন,‘উজানের পানি ধেয়ে এসে এই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো প্রকার আগাম সতর্কতা ও প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে।’

না জানিয়ে হঠাৎ করে বাঁধ খুলে দেয়ার মাধ্যমে‘ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে’ বলে মন্তব্য করেন তিনি।

‘বাংলাদেশের জনগণবিরোধী এই ধরনের নীতি’ থেকে ভারতকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানুষ-শিক্ষার্থী ও জনগণ ভারতের এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে।’

বাংলাদেশ ও ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে কীভাবে রক্ষা করা যায়, তা নিয়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথ বের করার কথাও বলেন তিনি।

‘আমরা আশা করবো, ভারত-বাংলাদেশের সম্পর্কের ভেতরে কোনো টানাপোড়েন যেন না রাখা হয়। ন্যায্যতার ভিত্তিতেই যেন ভারত-বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।’

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

‘ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে’

Update Time : ১২:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪