ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৮ উইকেটে

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরে নাজেহাল অবস্থায় ভারত। আগের রোববার রাতে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে স্রেফ উড়ে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। ওই দিন পাকিস্তানের কাছে হেরেছিল ১০ উইকেটে। বিশ্বকাপ আসরে এটিই ছিল পাকিস্তানের কাছে ভারতের প্রথম হার। এরপর সপ্তাহ পার হয়েছে। কিন্তু ভাগ্য বদলায়নি ভারতের। এই রোববারের রাতে ফের হার। এবার নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৮ উইকেটে। কিন্তু নিউজিল্যান্ড ৩৩ বল হাতে রেখেই দুর্দান্ত দাপটের সাথে জয় তুলে নিয়েছে। সেখানে ভারত যেন অসহায় আত্মসমর্পণ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর ছেড়ে তল্পিতল্পাসহ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে।

Tag :

ভারত নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৮ উইকেটে

Update Time : ০৬:০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১