ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে একদিনে করোনা আক্রান্ত ২ লাখ প্রায়

মহামারি করোনাভাইরাস জেঁকে বসেছে ভারতে। প্রতিদিনই দেশটিতে রেকর্ড পরিমাণ মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটছে। এ ভাইরাসে হতাহতের দিক থেকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলকে টপকে ভারত বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে ভারতে আক্রান্ত হয়েছে এক লাখ ৯৯ হাজার ৫৬৯ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭ জনের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪০ লাখ ৭০ হাজার ৮৯০ জন এবং মারা গেছে এক লাখ ৭৩ হাজার ১৫২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার ২২৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৮ হাজার ৯২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ৮৫ হাজার ৪২৫ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ কোটি ১৬ লাখ ৮ হাজার ৩৯৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন দুই কোটি ৪২ লাখ ৩২ হাজার ১৮৬ জন।

এরই মধ্যে টিকা প্রদানের আরও বড় প্রকল্প হাতে নিয়েছে ভারত। দেশটি তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার স্পুত্নিক ভির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। কয়েকটি রাজ্যে কারফিউসহ কড়াকড়ি জারি করা হয়েছে।

Tag :

ভারতে একদিনে করোনা আক্রান্ত ২ লাখ প্রায়

Update Time : ০১:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১