ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

ভারতে করোনায় সংক্রমণ ও মৃত্যু ফের বেড়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দৈনিক সংক্রমণ ফের বেড়েছে, বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন, মৃত্যু হয়েছে ৪৩১ জনের।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার ২৭ হাজার ১৭৬ জন আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ২৮৪ জনের।
এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৪৩ হাজার ৯২৮ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৩ লাখ ৪৭ হাজার জন। বেশ কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমছে ভারতে। যদিও মাঝেমধ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়ে যায়।
গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ বেড়েছে।
গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২২ কোটি ৭২ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৭৩ হাজার ৭৭৯ জনের।
Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

ভারতে করোনায় সংক্রমণ ও মৃত্যু ফের বেড়েছে

Update Time : ০৭:২১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১