ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

ভারতে টম্যাটো ফ্লু’র ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ

ভারতে টম্যাটো ফ্লু’র ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করল ল্যানসেট পত্রিকা। কেরল ও ওড়িশা রাজ্যে এই সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তবে ভারতের অন্যান্য অংশও এর প্রভাব থেকে মুক্ত নয়।

ল্যানসেট রেসপিরেটরি জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ৬ মে কেরলের কোল্লামে ভারতের প্রথম টম্যাটো ফ্লু আক্রান্তের সন্ধান মিলেছে। এখনও পর্যন্ত ৮২ জন এতে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বয়স পাঁচ বছরের আশেপাশে।

ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এখন আমরা করোনার সম্ভাব্য চতুর্থ ঢেউয়ের মোকাবিলা করছি। এরমাঝেই টম্যাটো ফ্লু বা টম্যাটো জ্বরের প্রকোপ শুরু হয়েছে ভারতের কেরল রাজ্যে। সেখানে ৫ বছরের কম বয়সিরা এতে আক্রান্ত হচ্ছে।’

টম্যাটো ফ্লু এক ধরনের ভাইরাসঘটিত রোগ। আক্রান্তদের লাল ফোস্কা হয়। সেইসাথে প্রচণ্ড গা ব্যথা করে। পরে ফোস্কার আকার বড় হয়ে টম্যাটোর মতো দেখতে হয়। তাই এর নাম টম্যাটো ফ্লু।

ল্যানসেটের রিপোর্ট অনুযায়ী, কোল্লামের পাশাপাশি কেরলের অঞ্চল, কারিয়ানকাবুব এবং নেদুভাতুরেও টম্যাটো ফ্লু ছড়িয়েছে। পার্শ্ববর্তী তামিলনাড়ু ও কর্নাটকেও এর সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ল্যানসেটের রিপোর্টে বলা হয়েছে, ‘ওড়িশায় ১ থেকে ৯ বছর বয়সি ২৬ শিশুর একই রকম উপসর্গ রয়েছে বলে জানিয়েছে ভুবনেশ্বরের রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার।’

তবে এই রাজ্যগুলোর বাইরে এখনো আক্রান্তের সন্ধান মেলেনি বলেই ল্যানসেট জানিয়েছে।

উল্লেখ্য, এই রোগ প্রতিরোধের কোনও প্রতিষেধক নেই। নিজে থেকেই সেরে যাওয়ার উপর ভরসা করতে হয়। ল্যানসেট পত্রিকাকে অনেক চিকিৎসকই জানিয়েছেন, এই রোগও সংক্রামক।
সূত্র : বর্তমান

Tag :

শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

ভারতে টম্যাটো ফ্লু’র ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ

Update Time : ০৬:০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২