ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে উল্লেখযোগ্য হারে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
  • ২৩৯ Time View
ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে উল্লেখযোগ্য হারে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ দশমিক ২২ বিলিয়ন ডলার কমে ৫৪৫ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, একই সময়ে ভারতের ফরেন কারেন্সি অ্যাসেট বা বৈদেশিক মুদ্রার সম্পদ ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলার কমে ৪৮৪ দশমিক ৯০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তাছাড়া স্বর্ণের রিজার্ভ ৪৫৮ মিলিয়ন ডলার কমে ৩৮ দশমিক ১৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
আইডিএফসি ফার্স্ট ব্যাংক এক পূর্বাভাসে জানিয়েছে, ২০২৩ অর্থ বছরে বাণিজ্য ঘাটতি ৪ শতাংশ বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৫১০ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে।
তারপরও পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমান রিজার্ভ দিয়ে ভারত আট দশমিক নয় মাসের আমদানি করতে সক্ষম হবে। যা ২০১৩ সালের চার দশমিক এক মাসের চেয়ে অনেক বেশি।
ডয়েচে ব্যাংক সম্প্রতি জানিয়েছে, ভারতের সামগ্রিক বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই বছর আরও হ্রাস পাবে। ব্যাপক বাণিজ্য ঘাটতি ও রুপির সমর্থনে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের কারণেই এমন হতে যাচ্ছে। তাছাড়া চলতি সপ্তাহে ডলারের বিপরীতে ভারতীয় রুপির ব্যাপক দরপতন হয়েছে। গত বছরের এপ্রিলের পর এমন পতন আর দেখা যায়নি।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক ডলার দিয়ে ৮০ দশমিক ৪৮৬৩ রুপি পাওয়া যায়। এর আগে মান দাঁড়ায় ৮০ দশমিক ৪৬৭৫ রুপিতে। অর্থাৎ আগের সেশনের চেয়ে রুপি দুর্বল হয়।
মুদ্রা ব্যবসায়ীরা জানিয়েছেন, বিদেশি বাজারে মার্কিন মুদ্রার শক্তি, অভ্যন্তরীণ ইক্যুইটির মিউটেড ট্রেন্ড, অর্থনীতিতে ঝুঁকি ও অপরিশোধিত তেলের দামের কারণে ভারতীয় রুপিতে প্রভাব পড়েছে।
Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে উল্লেখযোগ্য হারে

Update Time : ০৪:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২