ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরির সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত

ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরির সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪০ জন।

শুক্রবার দিবাগত রাতে ভারতের মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। খবর এনডিটিভির।

দুর্ঘটনাকবলিত বাসটি তেলেঙ্গাগানা রাজ্যের হায়দরাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরাখপুর যাচ্ছিল।

দোতলা বাসটিতে ১০০ জনের মতো যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে সুহাগি জেলা হাসপাতাল ও রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৪ জন এবং হাসপাতালে নেয়ার পর আহতদের মধ্যে আরও একজন মোট ১৫ জন প্রাণ হারিয়েছেন।

Tag :

Update Time : ০৪:২০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২