ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩ জুন ২০২৬ আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

ভারতের মহারাষ্ট্রে তীব্র গরমে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তীব্র গরমে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই অনুষ্ঠানে তাপজনিত স্বাস্থ্য সমস্যায় অসুস্থও হয়ে পড়েছেন আরও অনেকে। অসুস্থ এসব মানুষের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মহারাষ্ট্রের নাভি মুম্বাই নামক এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ছাড়াও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি- নাভি মুম্বাইয়ের খোলা ময়দানে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে তীব্র গরমের মাঝেই হাজার হাজার মানুষ সমবেত হয়। এমনকি ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পরও মাথার উপরে কোনো ছাউনির ব্যবস্থাও ছিল না। পরে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠান চলাকালে তীব্র গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়।

এদিকে, ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। ওই সময় তীব্র গরমে ১১ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণাও দেন তিনি।

Tag :

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি

ভারতের মহারাষ্ট্রে তীব্র গরমে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

Update Time : ০৩:৩২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩