ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ভোটকেন্দ্রে বহিরাগতদের শনাক্ত করতে ওআইভিএস প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে র‌্যাব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৫৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ২০৮ Time View

ভোটকেন্দ্র এবং এর আশপাশের এলাকায় বহিরাগতদের শনাক্ত করতে অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (ওআইভিএস) প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে র‌্যাব। মোবাইল ফোন আকৃতির এই যন্ত্রটিতে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যে কোনো স্থান থেকে অজ্ঞাতনামা ব্যক্তি ও অপরাধীকে শনাক্ত করা যাবে।

আঙ্গুলের ছাপের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের নম্বর কিংবা জন্মতারিখের তথ্য দিয়ে যে কারও সম্পর্কে সহজেই তথ্য পাওয়া যায় যন্ত্রটির মাধ্যমে। যন্ত্রটি তাৎক্ষণিক জাতীয় পরিচয়পত্র, অপরাধীদের ডেটাবেজ ও কারাভোগের ডেটাবেজের তথ্য দিতে পারে বলে জানিয়েছে র‌্যাব।

পুলিশের বিশেষ এ ইউনিট সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচনের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাবও দায়িত্ব পালন করছে। গত ২৯ ডিসেম্বর থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রতিটি সংসদীয় আসনে র‌্যাব সদ্যদেরকে মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনের এক নির্দেশনায় বলা হয়েছে, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা এবং ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাঘুরি কর যাবে না। ওই নির্দেশনার কথা উল্লেখ করে র‌্যাব বলেছে, ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় বহিরাগতদের পরিচয় শনাক্তে টহল দলের কাছে থাকবে ওআইভিএস । তাছাড়া এক এলাকার ভোটার অন্য এলাকায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে এই যন্ত্রের মাধ্যমে তাদের শনাক্ত করা যাবে।

দীর্ঘদিন ধরে পলাতক বা আত্মগোপনে থাকা অপরাধীরা ভোটের এই সময়ে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওআইভিএস ব্যবহার করে তাদের শনাক্ত করতে র‌্যাব আইনি ব্যবস্থাও গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়েছে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ভোটকেন্দ্রে বহিরাগতদের শনাক্ত করতে ওআইভিএস প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে র‌্যাব

Update Time : ০৬:৫৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪